টাটা মোটরসের ৭৪ শতাংশ মুনাফা বেড়েছে
চলতি বছরের এপ্রিল থেকে জুনে টাটা মোটরসের নিট মুনাফা বেড়েছে ৭৪ শতাংশ। এ সময় কোম্পানির নিট মুনাফা ছিলো ৫ হাজার ৫৬৬ কোটি রুপি, আগের বছর এর পরিমাণ ছিলো ৩ হাজার ২০৩ কোটি রুপি। খবর দ্য হিন্দু।
অবশ্য জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় মুনাফা কমেছে ৬৮ শতাংশ, ওই প্রান্তিকে মুনাফা ছিলো ১৭ হাজার ৪০৭ কোটি রুপি।
টাটা মোটরসের আর্থিক প্রতিবেদন অনুসারে, এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানির মোট পরিচালন আয় ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ১ লাখ ৮ হাজার ৪৮ কোটি রুপি হয়েছে। গত বছর আয়ের পরিমাণ ছিল ১ লাখ ২ হাজার ২৩৬ কোটি রুপি।
তবে জানুয়ারি-মার্চ প্রান্তিকে টাটার আয় ছিল ১ লাখ ১৯ হাজার ৯৮৬ কোটি রুপি।
ডিবিটেক/বিএমটি







